Logo
Logo
×

নগরের বাইরে

ইউএনও’র উপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ 

Icon

সোনারগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৭:১২ পিএম

ইউএনও’র উপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ 
Swapno

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচীতে বক্তারা হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদ্য সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, সদ্য সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, সদ্য সাবেক সহকারি কমান্ডার আব্দুল বাতেন মোল্লা, মফিজুল ইসলাম, সেলিম রেজা, মহিউদ্দিন মাহী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সোনারগাঁ উপজেলার আহ্বায়ক বিল্লাল প্রধান, সদস্য সচিব মাহফুজুর রহমান প্রমুখ। 

এসময় প্রবীন মুক্তিযোদ্ধা সামসুল হক, পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, বারদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আউয়াল, সনমান্দী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন