Logo
Logo
×

নগরের বাইরে

জামাইকে বিদায় দিয়ে লাশ হলেন শ্বশুর

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৯ পিএম

জামাইকে বিদায় দিয়ে লাশ হলেন শ্বশুর
Swapno

মেয়ের জামাইকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগায়ে কাচঁপুর ব্রিজে খুন হয়েছেন স্বপন মিয়া। বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা গলার একপাশে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত স্বপন ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মমিনবাড়ি কৃষ্ণনগর এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোনারগাঁ থানার এসআই জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে কাঁচপুর ব্রিজ থেকে এক ব্যক্তি গলায় হাত চেপে ধরে দৌড়ে নিচের দিকে নামতে ছিল। নিচে নেমে হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। 


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে। এ ঘটনায় নিহতের বড় ভাই কবির বাদি হয়ে থানায় একটি হত্য মামলা দায়ের করেছেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন