Logo
Logo
×

নগরের বাইরে

এক স্বামীকে বেছে নিতে আরেক স্বামী খুন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৮ পিএম

এক স্বামীকে বেছে নিতে আরেক স্বামী খুন
Swapno

পূর্বের স্বামী মীর সালামের সঙ্গে ছাড়াছাড়ির হওয়ার পর ডলি বেগম তার সন্তানদের নিয়ে বসবাস শুরু করে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায়।

হাবিবুল্লাহ হবুলের মালিকানাধীন পাঁচ তলা (কলসী ভবন) ভবনের পাঁচতলায় বসবাস করতে তিনি। এরমধ্যে গত সাত মাস আগে সুমন (৩০) নামে এক যুবককে বিয়ে করেন ডলি।

পরবর্তীতে সম্প্রতি ডলি বেগম বর্তমান স্বামীর অগচোরে আগের স্বামীর সঙ্গে একই বাড়িতে বসবাস শুরু করেন। এ নিয়ে মীর সালাম ও ডলি বেগমের সঙ্গে সুমনের দ্বন্দ্ব শুরু হয়। 

ওই দ্বন্দ্বের সূত্র ধরে তারা দুজন পরিকল্পনা করে সুমনকে হত্যা করে লাশ গুমের। সে লক্ষ্যে শুক্রবার সুমনকে ডলি বেগম ডেকে নিয়ে আসে ওই বাড়িতে। এখানে সুমনকে একটি টাইগার এনার্জি ড্রিঙ্কের সাথে ইদুর মারার ট্যাবলেট মিশিয়ে পান করিয়ে হত্যা করে তারা।

মৃত্যু নিশ্চিত হলে লাশ গুম করার জন্য ডলি বেগম তার ছেলে লিমন ও ভগ্নিপতি আলামিনকে ডেকে এনে চারজন বসে পরিকল্পনা করে। তবে, ঘটনাস্থল থেকে লাশ বের করা ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই বাড়ির ছাদে সুমনের লাশটি ফেলে রেখে পালিয়ে যায় তারা চারজন।

এদিকে বাড়ির ছাদে লাশ! সকালের আলো ফুটতেই এই খবর ছড়িয়ে পড়ে। কিন্তু কে এই যুবক, আগে তাকে কখনই এই বাড়িতে দেখা যায়নি। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দায়িত্বে থাকা ইব্রাহিম ও শাহজাহান নামে দুইজনকে আটক করে। তবে, তাদেরকে জিজ্ঞাসাবাদেও তেমন কোনো তথ্য তারা দিতে পারেনি। এমনকী উদ্ধার হওয়া লাশটি কার, কি তার পরিচয়, সে ব্যাপারেও কোনো সুরাহ করা সম্ভব হয়নি।

তবে, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক রাসেল ঘটনার পরপরই পুরো ভবনের ফ্ল্যাটগুলোতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেও পাঁচ তলার ফ্ল্যাটটি তিনি তালাবদ্ধ পান। এতে সন্দেহ তার সন্দেহ ঘনিভূত হয়। এই সন্দেহের সূত্র ধরেই ওই ফ্ল্যাটে বসবাস করা ডলি বেগমকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত সোমবার সিলেট থেকে আটক করেন।

পরবর্তীতে তার দেয়া তথ্য মতে কাঁচপুর থেকে আটক করা হয় ডলির ছেলে লিমন ও আলামিনকে। তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ছাদ থেকে উদ্ধার হওয়া লাশটি সুমনের তা স্বীকার করে এবং উপরোক্ত ঘটনানাটি পুলিশকে জানায় ডলি বেগমের ছেলে লিমন। তবে, হত্যার দায় স্বীকার করেনি ডলি বেগম ও তার ভগ্নিপতি।  এছাড়াও এখনও পর্যন্ত আটক করা সম্ভব হয়নি ডলি বেগমের সাবেক স্বামী মীর সালামকে।

এদিকে ছাদ থেকে লাশ উদ্ধার করার ঘটনার পর পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিল আগেই। এই মামলায় ওই তিনজনকে গ্রেফতার দেখানো হয়। যার মধ্যে ডলি বেগমের ছেলে লিমন গতকাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তিনি হত্যায় সম্পৃক্ত ছিলেন না দাবি করলেও লাশ গুমের পরামর্শে ছিলেন এবং এই হত্যাকাণ্ডটি তার মা এবং বাবাই সংঘটিত করেছেন বলে জানিয়েছেন।

ওই তিনজনকে গ্রেফতার এবং আদালতে লিমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক রাসেল।

তিনি জানিয়েছেন, একজন জবানবন্দি প্রদান করতে চাওয়াই তার রিমান্ড আবেদন করা হয়নি। তবে, অপর দুজন এর দায় স্বীকার করতে চায়নি বলে তাদেরকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত মীর সালামকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

ইশতিয়াক রাসেল নিহত সুমনের পরিবারের বরাত দিয়ে বলেন, ডলি বেগমকে আটক করার পরই উদ্ধার হওয়া লাশের পরিচিয় নিশ্চিত হই। পরে তার কাছ থেকেই নিহত সুমনের পরিবারের সন্ধান বের করি এবং তাদের সঙ্গে কথা বলি।

তারা জানিয়েছে, মীর সালাম এই পর্যন্ত বেশ কয়েকবার তাদের বাড়িতে গিয়ে হুমকি ধামকি দিয়েছে ডলি বেগমকে সুমন যাতে ছেড়ে দেয় এবং কাবিনের পাঁচ লাখ টাকা যেন দেওয়া হয়। নয়তো হত্যা করা হবে জানিয়েও সালাম হুমকি দিয়েছিলেন বলে তারা জানিয়েছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন