কাঁচপুরে ওবায়দুল হক মাস্টারের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৮ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ১১নং কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ওবায়দুল হক মাস্টারের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওতাধীন ১১নং কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিভিন্ন দেশীয় ফলজ, বনজ ও ঔষধী চারাগাছ রোপণ করা হয়েছে।
উক্ত বৃক্ষরোপন কর্মসূচি শেষে ওবায়দুল হক মাস্টার গণমাধ্যমকে জানান, ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এবং সবুজ প্রকৃতি ও সুন্দর পরিবেশবান্ধব দেশ গড়ার লক্ষ্যে নেত্রীর নির্দেশনা মোতাবেক এ বৃক্ষরোপন কর্মসূচি আমরা পালন করছি। করোনা দুর্যোগ আমাদেরকে চোঁখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বেঁচে থাকার জন্য অক্সিজেন কত জরুরী।
অঢেল টাকা খরচ করা যাবে কিন্তু প্রয়োজনীয় অক্সিজেন যোগাড় করা খুবই দূরহ। তাই সবুজ বনায়ন এবং অক্সিজেনের ঘাটতি মেটাতে আমাদের বেশী বেশী বৃক্ষরোপন করতে হবে।
করোনা দূর্যোগ তথা সর্বসময় দেশের জন্য জননেত্রী শেখ হাসিনা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। তাই প্রত্যেকের কাছে নেত্রীর জন্য দোয়া চাই এবং তার উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হয়ে আমরাও দেশের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি’।
এসময় উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও কাঁচপুর ইউপি’র ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ইসরাত জাহান পারুল, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী জোৎস্না বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফার ইয়াসমিন, সহকারি শিক্ষক আরিফ উদ্দিন আহম্মদ, সহকারি শিক্ষিকা নাজমা আক্তার, জান্নাতুন নূর, নার্গিস আক্তার ও ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।


