Logo
Logo
×

নগরের বাইরে

ইউএনও ওয়াহিদার উপর হামলার প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি সভা

Icon

সোনারগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৩ পিএম

ইউএনও ওয়াহিদার উপর হামলার প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি সভা
Swapno

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদ্য সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনীর সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদ্য সাবেক কমান্ডার সোহেল রানা। 

এসময় উপস্থিত ছিলেন- সদ্য সাবেক সহকারি কমান্ডার আব্দুল বাতেন মোল্লা, মফিজুল ইসলাম, সেলিম রেজা, মহিউদ্দিন মাহী, পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, বারদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আউয়াল, সনমান্দী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদসহ অন্যান্য ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারবৃন্দ। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক বিল্লাল প্রধান ও সদস্য সচিব মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।    
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন