Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে চোর সন্দেহে দুই নারীকে পুলিশে সোর্পদ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩১ পিএম

আড়াইহাজারে চোর সন্দেহে দুই নারীকে পুলিশে সোর্পদ
Swapno

আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এরা হলো-নরসিংদী নদর থানাধীন পাঁচধোনা এলাকার রাসেলের স্ত্রী জিয়াছমিন (২৭) ও একই এলাকার হাকিরুল ইসলামের স্ত্রী ছালমা (৪৫)। 
 
বুধবার (৯ সেপ্টম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। ধৃত দুই নারী বর্হিবিভাগে রোগী সেজে অন্য কয়েকজন নারী রোগীর গলার চেইন ছিনতাই করছিল বলে দাবি করা হয়েছে। তাদের সঙ্গে আরও দুই নারী একাজে জড়িত রয়েছে বলেও দাবি করা হয়। তবে তারা পালিয়ে গেছেন। 

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা বলেন, বর্হিবিভাগে আগত বিভিন্ন রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে গলার চেইন ছিনতাই করা হচ্ছিল। (সিসিটিভি) ফুটেজ গেটে ধৃত দুই নারীকে শনাক্ত করা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, চোর সন্দেহে দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন