সিদ্ধিরগঞ্জে বিশ্ব ফিজিও থেরাপি দিবস পালিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৩ পিএম
সিদ্ধিরগঞ্জে হলি কেয়ার ফিজিও থেরাপি সেন্টারের আয়োজনে বিশ্ব ফিজিও থেরাপি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে হলি কেয়ার ফিজিও থেরাপি সেন্টারের দিবসটি পালন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহাবুবুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ডা: মাকসুদুল আলম সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপিত নজরুল ইসলাম বাবুল, ডা: পল্লব প্রমুখ।


