Logo
Logo
×

নগরের বাইরে

পানি শোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি খোকা

Icon

সোনারগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৬ পিএম

পানি শোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি খোকা
Swapno

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা সোনারগাঁ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা'সহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় ৩০০ ঘনমিটার ক্ষমতা সম্পন্ন ভূ-গর্ভস্থ পানি শোধনাগার ও ১৮.৭৫ কিলোমিটার পাইপ লাইন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে পৌরসভা ভবন সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


পৌরসভার প্যানেল মেয়র নাসিম পাশার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  নারায়ণগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খালেদ সালাহউদ্দিন, উপ-প্রকল্প পরিচালক ফাহিম হাসান সিরাজী ও সোনারগাঁ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হাসান। 


অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনী, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ, পৌরসভার সকল কাউন্সিলর, পৌরসভা জাতীয় পার্টি ও আওয়ামীলীগের নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন