মুজিববর্ষে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৩ পিএম
মুজিববর্ষে "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইছাখালী এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এই বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময়, বস্ত্র ও পাটমন্ত্রীর এপিএস মনিরুজ্জামান নাফিস, তারাবো তারাবো পৌরসভা ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন বাদল, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূইয়া, সাধারন সম্পাদক নাদিম হোসেন অপু, সহসভাপতি শাহ পরান, সহসভাপতি পারভেজ মুক্তাদির, যুগ্ম-সাধারন সম্পাদক গাজী আল রাফিসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন


