Logo
Logo
×

নগরের বাইরে

লায়ন বাবুলের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১১:৫১ পিএম

লায়ন বাবুলের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন
Swapno

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট আওয়ামীলীগ নেতা , এফবিসিসিআই সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম প্রচার সম্পাদক লায়ন মাহবুবুর রহমান বাবুলের উদ্যোগে বারদীতে কোরআন খতম, দোয়া মাহফিল, শোক র্যালী ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে ।

শনিবার ( ১৫ আগষ্ট ) সকাল থেকে সোনারগাঁ উপজেলাধীন বারদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কোরআন খতম, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করেন লায়ন বাবুল । সকাল থেকেই বিকেল পর্যন্ত বারদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজে অংশগ্রহণ করেন । এসময়ে প্রতিটি অনুষ্ঠানে দোয়া মাহফিল শেষে অসহায় হতদরিদ্রের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন তিনি ।

লায়ন মাহবুবুর রহমান বাবুল  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগষ্টে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন । এবং বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অবিলম্বে খুঁজে বের করে আইনের মুখোমুখি করার দাবি জানান ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন