আ`লীগ নেতা আক্তার’র উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১১:৪৮ পিএম
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বন্দর কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বিএ'র উদ্যোগে দোয়া মাহফিল , আলোচনা ও খাবার বিতরণ করা হয়েছে ।
শনিবার ( ১৫ আগষ্ট ) সকালে বন্দর উপজেলা প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন মাধ্যমে দিনের কার্যক্রমের শুরু করেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বিএ ।
পরে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৩০টি স্থানে দোয়া মাহফিল ও খাবার বিতরণে অংশগ্রহণ করেন । এসময়ে বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত করে মোনাজাত অনুষ্ঠিত হয় । এবং অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় ।
এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, , আওয়ামীলীগ নেতা আসাদুল্লাহ মাষ্টার, মহিলা নেত্রী ছখিনা মেম্বার, আওয়ামীলীগ নেতা কুতুবুদ্দিন, গোবিন্দ বাবু, কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক হারুন প্রধান প্রমুখ ।


