Logo
Logo
×

নগরের বাইরে

ঘরের মেঝেতে পুঁতে রাখা অজ্ঞাত যুবতির লাশ উদ্ধার 

Icon

আড়াইহাজার প্রতিনিধি 

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১১:৩৮ পিএম

ঘরের মেঝেতে পুঁতে রাখা অজ্ঞাত যুবতির লাশ উদ্ধার 
Swapno

আড়াইহাজারে শনিবার বিকাল ৫ টার দিকে অজ্ঞাত এক যুবতির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ২০ থেকে ২১ বছরের মধ্যে হতে পারে। তার পড়নে হলুদ রংয়ের জামা ও গাঢ়ো নীল রংয়ের পায়জামা রয়েছে। মরদেহ নির্মাণাধীন টিনের ঘরের মেঝেতে বালির মধ্যে ৩ফুট গর্ত করে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। 

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যা করে গুমের উদ্দেশ্যে নির্জন স্থানে পুঁতে রাখা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে। তা জানাতে পারেনি পুলিশ। বিশনন্দী ইউনিয়নের মানিকপুর বাজার সংলগ্ন মিশালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 


স্থানীয়রা জানায়, নির্মাণাধীন ঘরটির মালিক ডালিম নামে এক ব্যক্তি। তিনি একই এলাকার শাহাবদ্দিনের ছেলে। নির্মাণ কাজ করতে এসে প্রথমে শ্রমিকরা দুর্গ্ধ অনুভব করেন। পরে তারা খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে মেঝের মধ্যে বালির ভিতরে লম্বা চুল দেখতে পায়। 


পরে গর্ত খুড়লে পচা দুর্গ্ধ ছড়িয়ে পড়ে এবং মরদেহের অস্থিত্ব প্রকাশ পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যা করে গুমের উদ্দেশ্যে নির্জন এই স্থানে পুঁতে রাখা হয়েছে। 


আড়াইহাজার থানার এসআই গাজী শামীম জানান, তার বয়স ২০ থেকে ২১ বছরের মধ্যে হতে পারে। তার পড়ণে হলুদ রংয়ের জামা ও গাঢ়ো নীল রংয়ের পাযজামা রয়েছে। মরদেহ নির্মাণাধীন টিনের ঘরের মেঝেতে বালির মধ্যে ৩ফুট গর্ত করে রাখা হয়েছিল। 

 

আশপাশের শ’ শ’ উৎসুক নারী পুরুষ ঘটনাস্থলে ভিড় করেন। তবে দুর্গ্ধে কেউ সামনে যেতে পারেনি। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘মনে হচ্ছে ৫ থেকে ৭ দিন আগে কে বা কারা তাকে হত্যা করে গুমের উদ্দেশে লাশ ঘরের মেঝেতে পুঁতে রেখেছিল।’


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন