Logo
Logo
×

নগরের বাইরে

জাতীয় শোক দিবসে এনায়েত নগর ইউনিয়ন আ`লীগের দোয়া মাহফিল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১১:৩৪ পিএম

জাতীয় শোক দিবসে এনায়েত নগর ইউনিয়ন আ`লীগের দোয়া মাহফিল
Swapno

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এনায়েত নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার ( ১৫ ) আগষ্ট বাদ আছর ফতুল্লাস্থ পঞ্চপট্রি  মোড়ে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় । এসময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ -৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল সু- স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা ও অসুস্থ ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলীর সুস্থতা কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।

ফতুল্লা থানা কৃষক লীগের সভাপতি আবু হানিফের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বি. এম শফিকুল ইসলাম , সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, বৃহত্তর মাসদাইর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, এনায়েত নগর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, ফতুল্লা থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শ.ম আব্দুল জলিল, থানা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মির্জা সুমন, সাধারণ সম্পাদক আঃ রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুফ মল্লিক , আওয়ামীলীগ নেতা সোলাইমান , যুবলীগ নেতা রবিউল ইসলাম রানা, বারিক, রিপন, হুমায়ূন, থানা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, মহিলা লীগ নেত্রী বিউটি আক্তার, ফারহানা আক্তার, শম্পা বেগম প্রমুখ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন