Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ড শ্রমিকলীগের উদ্যোগে শোক দিবস পালন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১১:২২ পিএম

সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ড শ্রমিকলীগের উদ্যোগে শোক দিবস পালন
Swapno

সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ড শ্রমিক লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। 

নাসিক ১নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আব্দুল বারেকের উদ্যোগে হিরাঝিল হাজী রজ্জব আলী সুপার মার্কেটস্থ সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাব এলাকায় অসহায় দুঃস্থদের মধ্যে রান্না করা খাবার বিরতণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সাদেকুর রহমান সাদেক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুল সামাদ বেপারি, যুগ্ম সম্পাদক মোঃ সেলিম রেজা, ময়নাল হোসেন, তুলুন মিয়া, আবুল কাসেম প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন