Logo
Logo
×

নগরের বাইরে

১নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১১:২০ পিএম

১নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
Swapno

সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে কোরআন খানি, দোয়া মাহফিলসহ নানা আয়োজনে পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। ১৫ আগষ্ট  জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল, কোরআন খানি ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। 


এ উপলক্ষ্যে দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজ টিসিরোডস্থ ১নং ওয়ার্ড যুবলীগ কার্যালয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগ নেতা মোঃ টাইগার ফারুক ও হুমায়ুন কবিরের উদ্যোগে আয়োজন অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুল সামাদ বেপারি, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুর রহমান পাপ্পু, সাখায়েত হোসেন সাকু, মোঃ শাহাবুদ্দিন, মোঃ আবুল কাসেম মিয়া, মোঃ আলমগীর হোসেন, আরফাত রহমান বাবু, মোঃ মিলন আহাম্মেদ, মোঃ রাকিব, আব্দুল সাত্তার, মোঃ করিম, মোঃ জসিম, মোঃ ইমরান, কাউছার হামিদ সিমান্ত, মোঃসিফাত, মোঃ ইমন ও মোঃ পারভেজ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন