Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করতে কাজ করছি : আইভী

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১০:০৩ পিএম

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করতে কাজ করছি : আইভী
Swapno

নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, জাতির পিতার আদর্শ লালন করতে হবে। প্রতিটা বাঙ্গালীয় হৃদয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার প্রতিজ্ঞা থাকতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ হবে। সোনার বাংলা সোনার বাংলা হবে।

শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৪৫ তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বৃক্ষ রোপন অনুষ্ঠানে এসব কথা বলেন। 

মেয়র আরো বলেন, সবুজ শ্যমল বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধু চেয়েছিলেন, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলাদেশ করতে কাজ করছেন। আমি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর স্বপ্ন পূর্ণ করতে জনগনকে সাথে নিয়ে কাজ করছি।

এর জন্যে সিদ্ধিরগঞ্জে সুন্দর লেকটিকে আরো সন্দর করতে কাজ করছে নাসিক। নাসিক সবসময় জনগনের কথা চিন্তা উল্লেখ করে মেয়র আরো বলেন, সিদ্ধিরগঞ্জে ভাঙ্গার পুলটি নাকি চলাচলের জন্য ঝুকির্পূণ।

আমি নাসিকের ইঞ্জিনিয়ারকে এটি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করতে বলছি। পরে লেকপাড়ের ৪ সাড়ে কিলোমিটার ফলজো, বনজো ঔষধী গাছের চারা রোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন, নাসিক প্যানেল মেয়র-১ ইভা হাসান, নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলা হোসেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন, সংরক্ষিত নাসিক কাউন্সিলর  মনোয়ারা বেগম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর অঙ্কন, মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, সাধারন সম্পাদক উজ্জল আহমেদ, যুবলীগ নেতা জামান, দৈনিক আহামেদর অর্থনীতির ও আমাদের সময় ডটকমের জেলা প্রতিনিধি মনজুর আহমেদ অনিক, বাংলাদেশ পোষ্ট এর আলোকচিত্র সাংবাদিক বিলাল আহমেদ প্রমূখ।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন