Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে আবারও শাপলা হোটেল থেকে নারীসহ আটক ৮

Icon

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ১১:০৭ পিএম

সিদ্ধিরগঞ্জে আবারও শাপলা হোটেল থেকে নারীসহ আটক ৮
Swapno

সাইনবোর্ড সংলগ্ন সিদ্ধিরগঞ্জের শাপলা  আবাসিক হোটেল থেকে এক নারীসহ ৭জন খদ্দেরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার সামাদ বানু শপিং কমপ্লেক্সে পুলিশ এ অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

 আটককৃতরা হলো,আতিকুর রহমান (৪৬), মাসুদ রানা (৪০), নাজমুল হোসেন (২৬),খোকা মিয়া (২৫), শাহ আলম (৩৯), হুমায়ূন কবির (৪৩), মামুন খান (৩৩) ও শিরিনা আক্তার রিয়া (৪০)।


সাইনবোর্ডের সামাদ বানু শপিং কমপ্লেক্সে অনেকদিন যাবৎ আবাসিক হোটেলের ব্যানারে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছে শাপলা গেষ্ট হাউজের মালিক পক্ষ।  


অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার কারনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ২০১৯ সালের ১৩ জুলাই হোটেলটিতে অভিযান পরিচালনা করেছিল। সেই সময় নারীসহ ১৭ জনকে আটক করেছিল। 


কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় ঐ আবাসিক হোটেলটিতে চালু হয় দেহ ব্যবসা। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আবাসিক হোটেলটিতে অভিযান পরিচালনা করে ৭ খদ্দের ও এক নারীকে আটক করে। 


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, শাপলা গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় এক নারীসহ ৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন