Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে তুলার মিলে অগ্নিকান্ড 

Icon

রূপগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ১০:০৫ পিএম

রূপগঞ্জে তুলার মিলে অগ্নিকান্ড 
Swapno

রূপগঞ্জে সুমাইয়া রোটর টেক্সটাইল মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে গোলাকান্দাইল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

 

এ সময় ইসহাক মিয়া (৮০) বছর বয়সের কর্মচারি অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়। অগিকান্ডের ঘটনায় ১২টি মেশিনসহ ৫০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মিল মালিক আজহার ও ফেরদৌস। 


এই মিলে কর্মরত মহিলা শ্রমিক জানান, মেশিনের মটর গরম হয়ে হঠাৎ আগুন ধরে যায়। নিমিশের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রনের বাইরে যায়। আগুনের খবর পেয়ে কাঞ্চনও আড়াইহাজারের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন