বন্দরে ১২ বছরের স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ১০:০২ পিএম
বন্দর থানার উত্তর লক্ষণখোলার দিন মজুর মোহাম্মদ মোস্তফার ১২ বছরের কিশোরী কন্যা মাহফুজা বেগম ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। কিশোরী মাহফুজা বন্দর উপজেলার ঢাকেশ্বরী মিলস্্ স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
ঘটনার বিবরণে জানা যায় গত ৯ আগস্ট ২০২০ তারিখ দুপুরে মায়ের সাথে অভিমান করে কিশোরী মাহফুজা কোন কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। অদ্যাবধি কিশোরী মাহফুজা ঘরে ফিরেনি।
সম্ভাব্য সকল আত্মীয় স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজা খুঁজির পর কোথাও না পেয়ে গত ১২ আগস্ট ২০২০ তারিখে নিখোঁজ কিশোরী মাহফুজার মা নাসিমা বেগম বন্দর থানায় উপস্থিত হয়ে এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরী করেন। বন্দর থানার ডায়েরী নম্বর ৩৯৮।


