রূপগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্টপুত্র ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সমর্থিত রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল তারাব পৌরসভার গর্ন্ধবপুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করেন।
তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রত্যাশী আলতাফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেনÑ মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রত্যাশী সোহেল রানা, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রত্যাশী মোমেন ভুঁইয়া, লিটন সরকার, খোরশেদ আলম, একে বাবু, জাকির হোসেন, খোকন, রফিক, জাকির, জাহাঙ্গীর, শাকিল, মো. ফয়সাল মিয়া, তারাব পৌর স্বেচ্ছাসেবক দল নেতা ইয়ার হোসেন, সুমন মিয়া, আব্দুল লতিফ, কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দল নেতা স্বপন মিয়া, বাদশা, আমিনুল ইসলাম প্রমুখ।
পরে নেতাকর্মীরা আরাফাত রহমান কোকো ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি সদ্য প্রয়াত শফিউল বারী বাবুর র’হের মাগফেরাত কামনা করা হয়।
এ সময় দলের সকল নেতাকর্মীদের মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহাবুবুর রহমানের সুস্থ্যতাসহ মৃত্যুবরণ করা দলের সকল নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়।


