Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় রিক্সার গ্যারেজ থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৬:৩২ পিএম

ফতুল্লায় রিক্সার গ্যারেজ থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার
Swapno

ফতুল্লায় আব্দুল কাদির (৩৫) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফতুল্লার সস্তাপুর এলাকায় একটি রিক্সার গ্যারেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে পুলিশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। নৈশপ্রহরী আব্দুল কাদির নোয়াখালীর আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। তারা স্বপরিবারে ফতুল্লার সস্তাপুর এলাকায় ভাড়ায় বসবাস করছিল।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বায়োজিদ দৈনিক যুগের চিন্তাকে বলেন- ‘সস্তাপুরে একটি রিক্সার গ্যারেজ থেকে আব্দুল কাদির নামে ৩৫ বছর বয়সি এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন নেই। স্বাভাবিক মৃত্যুও হতে পারে। তবে তার বাবা আব্দুল কুদ্দুস থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।’

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন দৈনিক যুগের চিন্তাকে বলেন- ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। জানতে পেরেছি লোকটি নৈশপ্রহরী ছিলো। তার মরদেহে কোন অস্বাভাবিক কোন সিম্পটম লক্ষ করা যায়নি।

তবে, তার বাবা আব্দুল কুদ্দুস থানায় অপমৃত্যু মামলা দায়ের করায় লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আমাদের তদন্ত কার্যক্রম চলছে।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন