Logo
Logo
×

নগরের বাইরে

করোনায় আক্রান্ত বন্দরের এসিল্যান্ড ও তার স্বামী 

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১১:২২ পিএম

করোনায় আক্রান্ত বন্দরের এসিল্যান্ড ও তার স্বামী 
Swapno

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন উপজেলা পরিষদের সহকারি ভূমি কমিশনার আফরোজা নাসরিন ও তার স্বামী অ্যাডঃ গিয়াস উদ্দিন । 

১২ আগষ্ট বুধবার উপজেলা নির্বাহী কর্মকতা শুক্লা সরকার তার ব্যক্তিগত আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

জানা গেছে, বন্দর উপজেলা পরিষদের সুযোগ্য সহকারি ভূমি কমিশনার আফরোজা নাসরিন ও তার স্বামী অ্যাড. গিয়াস উদ্দিন গত কয়েকদিন যাবত জ¦র ও ঠান্ডা ভূগছিলেন। 

গত ৯ আগষ্ট রোববার সহকারি ভূমি কমিশনার আফরোজা নাসরিন ও তার স্বামী অ্যাড. গিয়াস উদ্দিন বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেষ্ট করালে ১১ আগষ্ট মঙ্গলবার রির্পোটটি পজিটিভ আসে। 

বর্তমানে তারা  নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। ভূমি কমিশনার ও তার স্বামী রোগমুক্তি কামনায় সবার দোয়া চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।   


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন