Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে টিকা দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ 

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১১:১৭ পিএম

বন্দরে টিকা দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ 
Swapno

বন্দরে স্বাস্থ্য সেবা নিতে আসা অসহায় গৃহবধূদের কাছ থেকে টিকা দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সূর্যের হাঁসি স্যাটেলাইট ক্লিনিকের অসাধু স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। ১২ আগস্ট বুধবার বেলা ১২টায় বন্দর থানার মাহামুদনগর এলাকায় স্বাস্থ্য সেবা নামে  টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাটি ঘটে।


এ ব্যাপারে দড়ি-সোনাকান্দা এলাকার বাসিন্দা স্বাস্থ্য সেবা নিতে আসা গৃহবধূ প্রিয়া বেগম গনমাধ্যম কর্মীদের জানান, আমি ও আমার নবজাতক শিশুর স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য মাহামুদনগর এলাকায় আসি। 


পরে সূর্যের হাঁসি স্যাটেলাইট ক্লিনিকের সার্ভিস প্রমটর ফারজানা আমাকে ও আমার নবজাতক শিশুকে টিকা দেওয়ার পর আমার কাছে একশত বিশ টাকা দাবি করে। টাকা কেন নেওয়া হচ্ছে বিষয়টি জানতে চাইলে  ওই সময় সূর্যের হাঁসি ক্লিনিকের অন্যান্য স্টাফরা আমার সাথে অশুভ আচরন করে। 


এ বিষয়ে স্যাটেলাইট ক্লিনিকের প্রমটর ফারজানা জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আমাদেরকে টিকা সরবরাহ করে থাকে। টিকার জন্য এখানে কোন টাকা নেওয়া হয়না। 


শুধু মাত্র পিএনসি সেবা নেওয়ার জন্য প্রতি রোগী কাছ থেকে প্রথম ডোজের জন্য সার্ভিস চার্জ হিসেবে একশত বিশ টাকা নেওয়া হয়।
 প্রথম ডোজ নেওয়ার এক মাস পর দ্বিতীয় ডোজের সার্ভিস চার্জের জন্য বিশ থেকে ত্রিশ টাকা নেওয়া হয় বলে তিনি জানান। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন