Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজার যুবদলের পদ প্রত্যাশীদের মনোনয়ন ফরম জমা

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১১:১১ পিএম

আড়াইহাজার যুবদলের পদ প্রত্যাশীদের মনোনয়ন ফরম জমা
Swapno

উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা কমিটি আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব পদ প্রত্যাশী যুবদলের নেতাকর্মীরা জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ।

বুধবার (১২ আগষ্ট) বিকেলে আড়াইহাজার উপজেলা যুবদলের আহ্বায়ক জুয়েল আহমেদের নেতৃত্বে উপজেলা ও পৌরসভা যুবদল কমিটির পদ প্রত্যাশী নেতাকর্মীরা জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ মনোনয়ন ফরম জমা দেন । 

জেলা সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সৌজন্য সাক্ষাতে আড়াইহাজার উপজেলা ও পৌরসভা নেতাকর্মীদের  আশ্বস্ত করেন বলেন, তৃনমুল যুবদলের নেতাকর্মীদের নিয়েই কমিটি গঠন করা হবে। বিগত সময়ে যুবদলের রাজনীতি করতে গিয়ে যারা জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে অবশ্যই মূল্যায়িত করা হবে । 

এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম লাভলু, যুগ্ম আহ্বায়ক মাসুম শিকারী, আড়াইহাজার পৌর যুবদলের আহ্বায়ক ভিপি কবির হোসেন, যুবদল নেতা রফিকুল ইসলাম, আসাদুজ্জামান, গুলজার হোসেন, আজিজুল ইসলাম, নাদিম আহমেদ, আলমগীর হোসেনহহ যুবদলের নেতাকর্মীরা ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন