Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে যুবকের গলা কাটা লাশ উদ্ধার 

Icon

আড়াইহাজার প্রতিনিধি 

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১০:৪০ পিএম

আড়াইহাজারে যুবকের গলা কাটা লাশ উদ্ধার 
Swapno

আড়াইহাজারে একটি মসজিদ মার্কেটের ছাদ থেকে ঔষধের দোকানের কর্মচারী সাইফুল ইসলাম (২০) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে গোপালদী ফাঁড়ি পুলিশ।

নিহত সাইফুল ইসলাম বিশনন্দী এলাকার প্রবাসী ওসমান গণির ছেলে ও গোপালদী পৌরসভাধীন উলুকান্দি পূর্বপাড়া এলাকার বাতেন মুন্সির নাতি।

জানাগেছে, বুধবার (১২ আগষ্ট) বিকাল ৪টার দিকে গোপালদী বাজারের লোকজন বাজারে বড় জামে মসজিদ মার্কেটের ছাদে এক যুবকের গলা কাটা লাশ দেখতে পেয়ে গোপালদী ফাঁড়ি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজহার জানান, উলুকান্দি পূর্বপাড়া এলাকার ঝালমুড়ি বিক্রেতা বাতেন মুন্সির তার মেয়ের ঘরের নাতি সাইফুল ইসলামকে তার বাড়িতে রেখে লালন পালন করে বড় করে।

বেশ কিছুদিন যাবৎ সাইফুল ইসলাম এ মসজিদ মার্কেটের নীচতলায় মনির হোসেনের মনির ফার্মেসীতে কাজ করত। গত মঙ্গলবার (১১ আগষ্ট) সকালে সাইফুল ইসলাম বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়ে আসলেও সে আর রাতে বাড়ি ফিরে যায়নি। বুধবার বিকালে মার্কেটের ২য় তলার ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।  নিহতের গলা ও দুই হাত কাটা রয়েছে। 

মনির ফার্মেসীর মালিক মনির হোসেন জানান, সাইফুল ইসলাম ঈদের আগের দিন ছুটি নিয়ে যায়। সে এখন পর্যন্ত তাদের দোকানে কাজে যোগ দেয়নি।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন