সোনারগাঁয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১০:৩৮ পিএম
সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় ফুটওভার ব্রিজ থাকলেও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। ওভার ব্রিজ থাকা সত্ত্বেও ফুটওভার বৃষ্টি ব্যবহার না করে নারী, পুরুষ, শিশুসহ সব বয়সী লোকজন ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে প্রতিদিনই।
ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম এই মহাসড়ক দিয়ে রাস্তা পার হতে গিয়ে পথচারীরা প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছেন। আইন অমান্য করে ঝুঁকিপূর্ণ রাস্তা পার হতে দেখা যায় পথচারীদের। এসব পথচারীদের কারণে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা।
অথচ সোনারগাঁ চৌরাস্তা নামক একটি ফুটওভার ব্রিজের থাকা সত্ত্বেও তা ব্যবহার করছে কিছু সংখ্যক মানুষ। তবে একটু সচেতন থাকলে ঠেকানো যেতে পারে সড়ক দুর্ঘটনা। এছাড়াও বিভিন্ন স্থানে দেখা যায় পথচারীরা রাস্তা পার হবার জন্য গাড়ির গতি কমিয়ে দেয়। পথচারীদের কারণে যানবাহনের গতি ধীর হওয়ায় যানজটেরও সৃষ্টি হচ্ছে।
পথচারী ইকবাল হোসেন বলেন, শুধু আইন করে সড়কে শৃঙ্খলা আনা সম্ভব নয়। এই আইন মেনে চলতে হবে এই পথ দিয়ে যাতায়াত করার পথচারীদের তারা যদি সবাই মিলে এই ফুটওভার ব্রিজ ব্যবহার করে তাহলে কোনদিনও কোন দুর্ঘটনা ঘটবে না এবং রাস্তার যানজট হবে না। কিন্তু আমাদের তাগীদে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে যদি একটু সচেতন হই তাহলে আমাদের জীবনের ঝুঁকি নিতে হবে না।
তিনি আরো বলেন, আইনের প্রতি শ্রদ্ধা না থাকার কারণেই ঝুঁকিনিয়ে রাস্তা পারাপার বন্ধ হচ্ছে না। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগে আরো কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপারের ব্যাপারে জানতে চাইলে আরও এক পথচারী বলেন, হাতে সময় অনেক কম। আমার কাজে দেরী হয়ে যাচ্ছে, এভাবে রাস্তা পার হলাম। তবে তিনি স্বীকার করলেন এভাবে রাস্তা পারাপার করা আমাদের উচিত নয় এতে আমাদের জীবনের ঝুঁকি আমরাই নিয়ে আসি।
আরেক ব্যক্তি বলেন,সবাই তো এভাবে পার হচ্ছিল। ওদের দেখাদেখি আমিও রাস্তা পার হলাম। এছাড়াও এক ব্যক্তি জানান ফুট ওভারব্রিজ পার হইতে অনেকগুলা সিঁড়ি বেয়ে ওঠা লাগে,আর তাছাড়া এর উচ্চতা বেশি হওয়ায় ওঠা নামাতে কষ্ট হয়।
মোগড়াপাড়া কাঁচাবাজার ফেরত পথচারী ফুল বানু বলেন, বাবা গ হাত পা ভাংইঙ্গা আইয়ে এতো ওছা লম্বা ওভারব্রীজ ওঠতে পারিনা।
মোগড়াপাড়া চৌড়াস্তা এলাকার শ্রমিক নেতা নূর নবী বলেন, ফুট ওভারব্রীজ নয়, এখানে ওভার পাসিং হলে সড়ক পারাপারে দুর্ঘটনা বন্ধ হবে ও যানজট একেবারে থাকবে না।
ওভারব্রীজ বর্জনকারী এক পথচারীর বাবু বলেন, আমি দোকান কর্মচারী রাস্তার দুই পাশেই অনেক মার্কেট ও বাজার থাকায় সব সময়ই দরকারি প্রয়োজনে এপার থেকে ঐপার আসা যাওয়া করা লাগে। ভারি মালপত্র নিয়ে ওভারব্রীজ পারাপার অনেক কষ্টের।
আমাগো ওভারব্রীজে ছাউনিও নাই, কোন সুবিধাই নাই। মানুষ যদি সুবিধাই না পায় তাহলে কষ্ট করে এত উপরে উঠে দীর্ঘ ওভারব্রীজ কেন ব্যবহার করবে ? তাই কষ্ট এড়াতে শটকাটে নিচে সড়কের ফাঁক-ফোকর দিয়ে রাস্তা পার হইলাম।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলার নির্বাহী আতিকুল ইসলাম বলেন, লিখিত দরখাস্ত পেলে মন্ত্রনালয়ে চাহিদাপত্র দিয়ে পাঠাবো।


