Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বিধিনিষেধ অমান্য করে চলছে কোচিং সেন্টার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১০:০০ পিএম

সিদ্ধিরগঞ্জে বিধিনিষেধ অমান্য করে চলছে কোচিং সেন্টার
Swapno

দেশে করোনা সংক্রমন শুরু হলে তা বিস্তার রোধসহ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ১৭ মার্চ ২০২০ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের লেখাপড়ার ধারাবাহিকতা বজায় রাখতে এই সময় নিজ বাসায় অবস্থান করে অনলাইনে বা বিকল্প ব্যবস্থায় লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য সরকারীভাবে নির্দেশনা দেয়া হয়।
 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, সরকারি বিধি নিষেধ অমান্য করে এসব এলাকার অধিকাংশ কোচিং সেন্টারই খোলা রেখে ক্লাস করাচ্ছে মালিকরা। এখানকার বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে গেটে তালা মেরে ভিতরে গাদাগাদি করে সকাল ৮ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত চলে এখানকার পাঠদান। শারিরিক দুরত্বের কোন নিয়ম না মানায় এখানে এখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে ব্যপকভাবে।


মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়ে ৩ আগস্ট এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়। আদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা জারি করতে বলা হয়েছে।
 
সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকার বাসিন্দা মোখলেছুর রহমান জানান, সরকারী নির্দেশ অমান্য করে এই এলাকার কোচিং সেন্টারগুলোয় গোপনে ক্লাস হচ্ছে। যা এলাকাবাসীর জন্য হুমকিস্বরূপ। এতে আমরা আতঙ্কিত।


অপর বাসিন্দা মকবুল হোসেন বলেন, লকডাউনের সময় কিছুদিন কোচিং বন্ধ ছিলো। এরপর থেকেই মালিকরা এই এলাকার বিভিন্ন ফ্ল্যাটে শিফট ভাগ করে কোচিং চালাচ্ছে। এতে সেইসব ফ্ল্যাটের মানুষ যেমন স্বাস্থ্য ঝুঁকিতে আছে, তেমনি শিক্ষার্থীরাও স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এবিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।


নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, বাচ্চারা বাসায় মোটেও পড়াশোনা করে না। তাই বাধ্য হয়ে কোচিংয়ে পাঠাই। করোনার ঝুঁকি সম্পর্কে অবগত করতে চাইলে তিনি বলেন, আল্লাহর রহমতে কিছু হবে না।


এ ব্যপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক বলেন, এ ধরণের খবর পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। ##

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন