Logo
Logo
×

নগরের বাইরে

শেষ বিদায়ে সম্মান পাওয়া মানুষের অধিকার : খোরশেদ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০৯:৪১ পিএম

শেষ বিদায়ে সম্মান পাওয়া মানুষের অধিকার : খোরশেদ
Swapno

মৃত্যুর পর শেষ বিদায়ের সময় সম্মান পাওয়াটা মানুষের অধিকার বলে করেন নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ। গত মঙ্গলবার (১১আগস্ট)  রাতে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব আয়োজিত এক ফেইসবুক লাইভে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

টিভি সাংবাদিক ও উপস্থাপক সৌরভ ইমামের সঞ্চালনায় লাইভে অতিথি হিসেবে আরো সংযুক্ত ছিলেন, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন ও নাসিক সংরক্ষিত নারী কাউন্সিলর (৭, ৮,৯ নং ওয়ার্ড) আয়শা আক্তার দিনা।
 
এসময় খোরশেদ আরো বলেন, করোনায় মানুষের মৃত্যুর সংখ্যা যখন বাড়তে থাকে তখন দেখি মানুষ তার পরিবার পরিজনকে এড়িয়ে যাচ্ছে। এমনকি শশ্মানঘাট ও  কবরস্থানে যারা শেষকৃত্যে কাজ করেন তারাও পালিয়ে যাচ্ছে। তখন সৃষ্ট এই মানবিক সংকট মোকাবেলায় আমি আমার স্বেচ্ছাসেবক টিম নিয়ে লাশ দাফন এবং দাহ করার কাজ শুরু করি।

খোরশেদ জানান, সারা পৃথিবীতে করোনা যেভাবে তান্ডব শুরু করেছিল, তার ধারাবাহিকতায় আমাদের দেশে করোনার প্রভাব পড়তে পারে এমন মানসিক প্রস্তুতি আমাদের মধ্যে ছিল। তখন থেকে মানুষকে সচেতনতার বার্তা দেয়ার পাশাপাশি এখন অবধি মাঠে থেকে কাজ করে যাচ্ছি।
 
লাইভে কাউন্সিলর খোকন বলেন, সারাবিশ্বের ন্যায় করোনা যখন বাংলাদেশে আসি আসি করছে তখন আমরা মানসিকভাবে তেমন প্রস্তুত ছিলাম  না। নাসিক ১০ নং ওয়ার্ডে অনেক মিল কারখানা।  এগুলো চালু থাকলে ভাইরাস থেকে কিভাবে রক্ষা পাবো প্রথমে তা বুঝে উঠতে পারিনি।

প্রথমে আমরা মিডিয়ার উদ্যোগে অল্প পরিসরে স্যানিটাইজার মানুষের হাতে পৌঁছে দেই। এরপর প্রতিটি মসজিদের মাইক দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি।  

আল্লাহর অশেষ রহমতে আমার ওয়ার্ডে ২-৩ জন ছাড়া সবাই সুস্থ আছেন। এই ওয়ার্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন ব্যক্তি মারা যায়নি।

সংরক্ষিত নারী কাউন্সিলর দিনা বলেন, সরকারিভাবে ১৭ মার্চ থেকে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের ঘোষণা আসে। প্রথমেই আমি আমার ৩টি ওয়ার্ডের মাদ্রাসাগুলোতে কোরআন খতম ও মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করি।

পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ শুরু করি। সিটি কর্পোরেশন থেকেও ফ্লোরিন মিশ্রিত পানি দেওয়া হয়েছিল। তখন আমি এই কাজটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম। মানুষকে সচেতন করতে রমজান মাসে রাত-দিন পরিশ্রম করেছি।

এরমধ্যে আমার উপর হামলা হয়েছিল। ২১ দিন ফেরারী থাকার পর আদালত থেকে জামিন নিয়ে মাঠে আবার কাজ করা শুরু করেছি। চ্যালেঞ্জ নিয়েই আমি আমার কার্যক্রম চালিয়ে গিয়েছি। কার্যক্রম থেকে এক বিন্দু পরিমানেও সরে আসিনি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন