Logo
Logo
×

নগরের বাইরে

অয়ন ওসমানের জন্য কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড আ’লীগের দোয়া

Icon

স্টাফ রিপোর্টার  

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ১১:০২ পিএম

অয়ন ওসমানের জন্য কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড আ’লীগের দোয়া
Swapno

নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সংসদ একেএম শামীম ওসমান পুত্র একেএম অয়ন ওসমানের জন্য কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নসস্থ হাজীপুর গ্রামে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময়ে একেএম অয়ন ওসমান ও সেলিম ওসমান এবং শামীম ওসমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।


দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বিএ। আরও উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন ঢালী, আজিম মোল্লা, শহীদ হোসেন, সোহেল মিয়া, আলী আহমদ, মানিক হোসেন, আক্তার সজল, সৈয়দ হোসেন, দেলোয়ার হোসেন, খাজা হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন শ্রমিকদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হারুন প্রধান, ছাত্রলীগ নেতা মো. সুমন, মোরসালিন প্রমুখ । 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন