করোনায় মৃত ২৬টি মরদেহ দাফন করলো এমপি খোকার স্বেচ্ছাসেবক টিম
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ১০:৪৭ পিএম
করোনায় মারা যাওয়া ২৬ টি নারী-পুরুষের মরদেহ দাফন করলো এমপি খোকার স্বেচ্ছাসেবক টিম। টিমের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক এমপি লিয়াকত হোসেন খোকার সার্বিক সহযোগিতায় এ মরদেহগুলো দাফন করা হয়।
সর্বশেষ গতকাল মঙ্গলবার সকালে সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মৃত আফাজ উদ্দিন হাওলাদারের ছেলে সামছুল ইসলাম (৬০) এর মরদেহ দাফন করে এ টিম।
টিম লিডার মুহাম্মদ সানাউল্লাহ বেপারী নেতৃত্বে ও মুহাম্মদ ওমর ফারুকের পরিচালনায় দাফন কাজে অংশ নেন- সুমন মীর, আলী আকবর, মফিজুল ইসলাম, গোলজার হোসেন, ইফতেখার আলম, গোলাম রাব্বি, আজিজুল হক, মুহিবুল্লাহ, রবিন, সুমন সরকার প্রমুখ।


