Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার জন্য দোয়া 

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০৪:৩০ পিএম

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার জন্য দোয়া 
Swapno

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রিয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহাবুবুর রহমান মাহবুবের সুস্থ্যতা কামনায় মঙ্গলবার রূপগঞ্জে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

রূপগঞ্জের মুড়াপাড়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি প্রত্যাশী মো. সোহেল রানা।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক প্রত্যাশী মো. মোমেন ভুঁইয়া, আবুল কাশেম বাবু, এনামুল হক, লিটন সরকার, খোকন, জাহাঙ্গীর, শাকিল, মামুন, ফয়সাল, অন্তর, তাওহীদ, সোহান, মুসা, ফরহাদ প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু ছিলেন দলের প্রাণ। তাঁর এ মৃত্যুতে দল একজন দক্ষ ও সাহসী নেতাকে হারিয়েছে। তার র’হের মাগফেরাত কামনা করা হয়।

একই সাথে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তুখোড় নেতা মাহাবুবুর রহমান অসুস্থ্য হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর শারীরিক সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন