Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে করোনাকালেও কিন্ডারগার্টেন মাদ্রাসা খোলা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০৪:২৭ পিএম

রূপগঞ্জে করোনাকালেও কিন্ডারগার্টেন মাদ্রাসা খোলা
Swapno

করোনাভাইরাস সংক্রমনের মাঝেও রূপগঞ্জ উপজেলার ভুলতাস্থ আয়কর অফিস সংলগ্ন একটি কিন্ডারগার্টেন মাদ্রাসা চালু রাখা হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ৯৬ স্কয়ার ফুটের ছোট কক্ষে শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত  ক্লাসরুম রাখা হয়েছে।

 

প্রতিটি কক্ষে গাদাগাদি করে কোমলমতি শিক্ষার্থীদের বসিয়ে প্রচন্ড গরমের মাঝে ক্লাস চালু রেখেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ছোট এসব কক্ষের প্রতিটিতে ২৫/৩০ জন শিক্ষার্থী বসানো হয়েছে। নেই কোনো মাক্স ব্যবহার ও সামাজিক দুরত্ব। তাছাড়া মঙ্গলবার জš§াষ্টমীর সরকারি ছুটি ঘোষণা করা হলেও মহিউস সুন্নাহ মর্ডাণ মাদ্রাসা চালু রাখা হয়েছে। 


মাদ্রাসার শিক্ষার্থী মনিরার মা সাজেদা বেগম জানান, এটি নামেই মাদ্রাসা। কিন্ডারগার্টেন স্কুলের সিলেবাস ব্যবহার করা হয়। তাছাড়া নিয়মের কোনো বালাই নেই। সরকারি ছুটির দিনও এ মাদ্রাসা খোলা রাখা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ সরকারী কোনো নির্দেশনা সম্পর্কে ধারণা নেই। এ করোনা সংক্রমণকালেও মাদ্রাসা খোলা রেখেছে।

 

যে কোনো সময় বড় ধরণের সংক্রমনের আশঙ্কা করা হচ্ছে। শিশু শিক্ষার্থীরা করোনা সম্পর্কে তাদের ধারণা নেই। মাক্স বাসা থেকে দেয়া হলেও মাদ্রাসায় গিয়ে খুলে রাখে। তাছাড়া কোনো শিক্ষক-শিক্ষিকাও মাক্স ব্যবহার করেন না। 


আরেক অভিভাবক মঞ্জুর হোসেন জানান, গত তিন বছরে এ মাদ্রাসার নাম তিনবার পরিবর্তন করা হয়েছে। প্রথম মর্ডাণ ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেন মাদ্রাসা, পরে মর্ডাণ ইন্টারন্যাশনাশ মাদ্রাসা ও সবশেষে মহিউস মর্ডান ইন্টারন্যাশনাল মাদ্রাসা নামে কার্যক্রম চালাচ্ছে। মাদ্রাসার অধ্যক্ষ নিজেও এসএসসি পাস করে আর লেখাপড়া করেনি বলে তিনি জানান।


মাদ্রাসার অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা ইলিয়াস মোল্লা জানান, ভুলতা এলাকার করোনা ভাইরাস নেই। তাই মাদ্রাসা খোলা রাখা হয়েছে। মঙ্গলবার সরকারি ছুটির বিষয়টি জানা ছিল না। তাছাড়া শিক্ষক-শিক্ষিকা দিয়েই শিক্ষার্থীদের ক্লাস নেয়া হয়। ছোট ক্লাসর’ম গুলো অচিরেই বড় করা হবে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন