Logo
Logo
×

নগরের বাইরে

কিশোর গ্যাংয়ের ধাওয়ায় শীতলক্ষ্যায় ঝাঁপ, সাংবাদিক পুত্রসহ নিহত ২

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ১২:২৫ এএম

কিশোর গ্যাংয়ের ধাওয়ায় শীতলক্ষ্যায় ঝাঁপ, সাংবাদিক পুত্রসহ নিহত ২
Swapno

বন্দরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ধাওয়ায় আত্মরক্ষার্থে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে প্রান হারিয়েছে এক কলেজ ও এক স্কুলছাত্র। গতকাল সামবার বিকেল সাড়ে ৪টার দিকে শীতলক্ষ্যা নদীর ইস্পাহানী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টায় দিকে স্থানীয়দের সহযোগীতায় নদী থেকে ওই লাশ দুটি উদ্ধার করা হয়।


নিহতরা হলো, বন্দরের কদমরসুল কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র মিহাদ (১৮)। সে নাজিমউদ্দিন খানের পুত্র ও বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খানের ভাতিজা। অপরজন হলো, বন্দরের বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জিসান (১৫)। সে বন্দর প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী কাজিমউদ্দিনের পুত্র। 


স্থানীয় সূত্রে জানা গেছে, শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে নারায়ণগঞ্জের বন্দরের ইস্পাহানী ঘাট এলাকায়  সোমবার ১০ আগষ্ট বিকেলে স্থানীয় দুই গ্রুপ কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় একপক্ষের ধাওয়ায় আত্মরক্ষার্থে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয় মিহাদ ও জিসান।

এদিকে মিহাদ ও জিসান নদী থেকে উঠে গেছে এমনটি ভেবে স্থানীয় লোকজন তেমন একটা গুরুত্ব দেয়নি। তবে রাতে তারা বাড়িতে ফিরে না যাওয়ায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে জানতে পারে সংঘর্ষ ও ধাওয়ার ঘটনায় তারা নদীতে ঝাঁপ দিয়েছিল। 


এসময় তাদের খোঁজে শীতলক্ষ্যার তীরে বাড়তে শুরু করে জনসমাগম। রাত সাড়ে ১০টায় এলাকাবাসী সহযোগিতায় শীতলক্ষা নদী থেকে ওই দুইটি লাশ উদ্ধার করা হয়। 


মিহাদের খালাতো ভাই তানভীর জানান, শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে নারায়ণগঞ্জের বন্দরের ইস্পাহানী ঘাট এলাকায় বিকেলে স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় একপক্ষের ধাওয়ায় আত্মরক্ষার্থে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয় মিহাদ।

রাতে বাড়িতে না ফিরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরে জানতে পারে সংঘর্ষ ও ধাওয়ার ঘটনায় মিহাদ নদীতে ঝাঁপ দিয়েছিল।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া বলেন, বিকেলে একদল কিশোর অন্য দলকে ধাওয়া করে।

সেসময় ওই দুই কিশোর ঘাটের একটি নৌকাতে দৌড়ে ওঠে ৷ পরে সেখানেও এই কিশোর দল উঠলে ভয়ে তারা নদীতে ঝাঁপ দেয়৷ এরপর থেকে তারা নিখোঁজ।  রাত সাড়ে ১০ টার দিকে তাদের লাশ পাওয়া যায়।  তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন