Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয় করোনায় মহিলা পুলিশসহ আক্রান্ত ৪

Icon

সোনারগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৯:৫০ পিএম

সোনারগাঁয় করোনায় মহিলা পুলিশসহ আক্রান্ত ৪
Swapno

সোনারগাঁও উপজেলায় ২০ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৪ জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহের তুলনায় আক্রান্তের সংখ্যা ২০ শতাংশ।

বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫১০ জন। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন আরো ৪ জন, মোট সুস্থ হয়েছেন ৪৬৩ জন, মোট মৃত্যু বরণ করেছেন ২০ জন।

বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৭ জন। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা গতকাল সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, নতুন করে ২০ জনের নমুনার রির্পোট পেয়েছি তার মধ্যে ৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৫১০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৬৩ জন, মৃত্যুবরণ করছেন ২০ জন আর চিকিৎসা নিচ্ছেন ২৭ জন।

তার দেয়া তথ্যমতে, মোগরাপাড়া গোহাট্টা গ্রামে ১জন পুরুষ, উপজেলা কোয়াটারে ১ জন মহিলা ও ১জন শিশু এবং সোনারগাঁ থানার একজন মহিলা কোভিট ১৯ আক্রান্ত হয়েছেন।

তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ২২২৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে ৫১০ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ২০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৪৬৩ জন সুস্থ্য হয়েছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন