Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিবে পল্লী বিদ্যুৎ সমিতি

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৯:৪৮ পিএম

বন্দরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিবে পল্লী বিদ্যুৎ সমিতি
Swapno

মুজিব শতবর্ষ উদযাপন ও জাতীয় শোক দিবসকে সামনে রেখে বন্দরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেয়ার ঘোষনা দিয়েছে নারায়ণগঞ্জ-১ পল্লী বিদ্যুৎ সমিতি।

সোমবার (১০ আগষ্ট)  নারায়ণগঞ্জ-১ পল্লী বিদ্যুৎ সমিতি বন্দর জোনাল অফিসের ডিজিএম স. ম মিজানুর রহমান  এক বিবৃতির মাধ্যমে এ কথা জানান তিনি। 

তিনি আরো জানান, শোকাবহ আগষ্ট মাসে বন্দর জোনের বিদ্যুৎবিহীন সকলকে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে। আগ্রহী বিদ্যুৎ প্রত্যাশীগনকে তাদের নিকটস্থ নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১’র যে কোন অফিসে তথ্য দেয়ার জন্য অনুরোধ করা হইল।

বিদ্যুৎ অফিসের সকল কর্মীরাও সকল এলাকায় ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করার অনুরোধ করা হইল। কোন দালালের শরনাপন্ন না হয়ে অর্থ প্রদান না করার নির্দেশ প্রদান করা হইল। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন