Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সাথে ওসি রফিক’র মতবিনিময়

Icon

সোনারগাঁ প্রতিনিধি  

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৮:৩৭ পিএম

সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সাথে ওসি রফিক’র মতবিনিময়
Swapno

সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সোনারগাঁ থানায় সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম। সোমবার বিকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে তিনি এই মতবিনিময় করেন। এসময় ওসি রফিকুল ইসলামকে ক্লাবের সাংবাদিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি এবং দৈনিক মানবকন্ঠ ও ৭১ টিভির সাংবাদিক আবদুছ সাত্তার প্রধান, ক্লাবের উপদেষ্টা দৈনিক যুগান্তর সিনিয়র সাব এডিটর সালাহউদ্দিন মোল্লা, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম অনিক, কার্যকরী সদস্য নুরুজ্জামান মোল্লা, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর নবী জনি, সহ সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন সিফাত, সদস্য মোঃ ইমরান, হাবিবুর রহমান মিয়া, শাহীন সাকি প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন