Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লা ২ নং ওয়ার্ড বিএনপির নেই কমিটি, নেই কার্যালয়ও 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৮:০০ পিএম

ফতুল্লা ২ নং ওয়ার্ড বিএনপির নেই কমিটি, নেই কার্যালয়ও 
Swapno

ক্ষমতাসীন দলের রক্তচক্ষু এবং প্রশাসনের ধরপাকরে নাস্তা-নাবুদ এক দলের নাম বিএনপি। এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে দলটি। চূর্ন-বিচূর্ন হয়ে পড়া এই দলের আগা-গোড়া তথা ওয়ার্ড বা জেলা কমিটির এখন একই অবস্থা। কোনো কমিটি নেই, নেই কোনো কার্যালয়ও। 

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা কমিটিতো বটেই, ওয়ার্ড কমিটির মাঝে-সাঝে কোনো বৈঠক হলেও তা হয় গোপনে কোনো রেষ্টুরেন্ট বা নেতৃবৃন্দের বাড়িতে! বিশেষ করে ফতুল্লা ইউনিয়ন বা থানা বিএনপির কার্যালয় নেই একযুগেরও বেশি সময় হলো।
 
অথচ, নারায়ণগঞ্জ জেলার অতিগুরুত্বপূর্ন ফতুল্লা অঞ্চলেই বিএনপি নেতা শাহ-আলম, এক সময়ের বিএনপি মননীত সংসদ সদস্য মোহাম্মদ আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও বিএনপি নেতা পান্না মোল্লার মত বৃত্তবান নেতাদের বসবাস। এরপরও এখানে কোনো কার্যালয় না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় তৃণমূল নেতা-কর্র্মীরা। 

এদিকে, একযুগ ধরে কমিটিও নেই এই অঞ্চলে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই ফতুল্লা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠিত হয়। একই সময়ে গঠিত হয় ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির কমিটিও।

এই কমিটির সভাপতি হন মোক্তার হোসেন আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন জহির রায়হান চুন্নু। ২০০৮ সালের পর কমিটি হলেও দল ক্ষমতায় না থাকায় একদিনের জন্যেও ফ্রন্টফুটে যেতে পারেনি তারা। উল্টো ক্ষমতাসীন দলের কৌশলে নাস্তা-নাবুদ হয়েছেন বারংবার।

এই অবস্থাতেই বছর দু’এক আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন ২নং ওয়ার্ডের সভাপতি মোক্তার হোসেন। এরপর থেকেই ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন সাধারন সম্পাদক জহির রায়হান চুন্নু।

কমিটি না হওয়ায় এই দায়িত্বে আছেন একযুগ ধরে। অথচ, এক সময়ে মাঠে তুমূল সক্রিয় এই বিএনপি নেতা নিজ কর্মে এগিয়ে যেতে পারতেন আরো বহু দুর।    

এসব বিষয়ে কথা হয় ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জহির রায়হান চুন্নুর সাথে। দৈনিক যুগের চিন্তাকে তিনি বলেন- “২০০৮ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরপর ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

এরপর থেকে কমিটি হচ্ছে না। কমিটি হওয়ার বিষয়ে ইউনিয়ন বা থানার নেতৃবৃন্দরা ভালো জানেন। আমাদেরতো জেলা কমিটিই নেই। আবার এতো প্রভাবশালী নেতৃবৃন্দ থাকা সত্বেও কোন কার্যালয়ও নেই।

এছাড়াও করোনার আবির্ভাব হওয়ায় সাংগঠনিক কর্মতৎপরতাও চলে গেছে। সব কিছু মিলিয়ে সাংগঠনিক ভাবে ঝিমিয়ে পড়েছি এটা সত্য।”
 
এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন- “আমার কাছে দল হচ্ছে একটি পরিবার এবং কার্যালয় হচ্ছে নিজ ঘরের মত। তাই ঘর তা থাকলে পরিবার টিকবে কি করে? তাই ফতুল্লার সিনিয়র নেতৃবৃন্দদের উচিৎ অন্তত পক্ষে কার্যালয় স্থাপন করা।”  
 
তবে এই অবস্থায় দলীয় কার্যালয় স্থাপন করাটাও বড় চ্যালেঞ্জ বলেও মানছেন  তিনি। এই বিষয়ে জহির রায়হান চুন্নু বলেন, “আমাদের অবস্থাতো সোচনীয়। দলীয় কোন কার্যক্রম করতে গেলে ক্ষমতাসীন দল ও প্রশাসনের চাপ আসে।

এই অবস্থায় কার্যালয় স্থাপন করতে গেলে আরো বেশী চাপ সহ্য করতে হবে এবং চ্যালেঞ্জ বাড়বে। তারপরও কার্যালয় বা কমিটি না থাকলে নিজেদের ছন্ন-ছাড়া মনে হয়।”  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন