Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জের চাঞ্চল্যকর শুভ হত্যা মামলায় আরও ১ আসামি রিমান্ডে 

Icon

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৭:১৮ পিএম

সিদ্ধিরগঞ্জের চাঞ্চল্যকর শুভ হত্যা মামলায় আরও ১ আসামি রিমান্ডে 
Swapno

সিদ্ধিরগঞ্জের পাঠানঠুলী এলাকায় আহাদ আলম শুভ হত্যা মামলায় বাদশা (২২) নামে আরো এক আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

 

সোমবার (১০ আগষ্ট) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাওসার আলমের এর আদালতে সাতদিনের রিমান্ড চাওয়া হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামী বাদশা সিদ্ধিরগঞ্জ পাঠানটুলী এলাকার মো. আসাদ এর পুত্র। 


এরআগে গত রোববার হৃদয় (৩১) নামের এক আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট মাহমুদুল মহসিন এর আদালত।

 
এদিকে গত শুক্রবার এই নৃশংস হত্যাকান্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হলে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। 


শুভ হত্যা মামলার তদন্ত অফিসার ফাইজুর রহমান জানান, বাদশা নামের এক আসামীকে সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। গ্রেফতার করা অন্য আসামীদেরও রিমান্ড চাওয়া হবে।

 

এছাড়া এই মামলার পলাতক অন্য আসামীদের দ্রুত গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এই ঘটনায় দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে নিহত শুভ’র পরিবার। 


উল্লেখ্য, ঈদের রাতে দশটার দিকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় মো. আহাদ আলম শুভ (২৪) নামের এক যুবককে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে মাদক ব্যবসায়ীরা। নিহত শুভ হাজীগঞ্জ বড়বাড়ি এলাকার ড্রাইভার বশির উদ্দিন বসুর ছেলে।

 

এ ঘটনায় নিহত শুভ’র তিন বন্ধু কালু, রনি, হৃদয়সহ অজ্ঞাত একজনকে গ্রেফতার করে পুলিশ। শুভ প্রায় দেড় বৎসর আগে ব্রুনাই থেকে দেশে ফিরে আসে।


মো. আহাদ আলম শুভ হত্যাকান্ডের ঘটনায় অজ্ঞাতসহ ১৫জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে শুভ’র বাবা বশির উদ্দিন বসু। এরা হলেন, এক নাম্বার আসামী মো. শফিকুর রহমান (৩০), কাউছার আহাম্মেদ কালু (২০), হৃদয় (৩১), রিফাত, আবু সুফিয়ান (৩০), আরাফাত খন্দকার সোহাগ (৩৬), সোহাদ, বিপ্লব, জাহাঙ্গীরসহ অজ্ঞাত।

 

মামলায় উল্লেখ্য করা হয়েছে পহেলা আগষ্ট ঈদের দিন বন্ধুরা মিলে বিকালে বিভিন্ন স্থানে ঘুরতে যাইবে বলিয়া আসামী হৃদয় বাসা থেকে ডেকে নিয়ে যায় শুভকে। রাত সাড়ে দশটার দিকে পাঠানটুলী এলাকায় শুভকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

 

এরপর খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় শুভ। 
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন