Logo
Logo
×

নগরের বাইরে

২নং ওর্য়াড একটি আধুনিক ওর্য়াড হবে : কাউন্সিলর ইকবাল 

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ০৬:০৬ পিএম

২নং ওর্য়াড একটি আধুনিক ওর্য়াড হবে : কাউন্সিলর ইকবাল 
Swapno

নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন ২নং ওর্য়াড একটি আধুনিক ও সুন্দর ওর্য়াড হবে। শনিবার (৮ আগষ্ট) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিনপাড়াস্থ আমিনুল হক ভূইয়া রাজুর অফিসের সামনে থেকে ক্যানালপাড়া পর্যন্ত রাস্তা ও ড্রেন র্নিমান কাজের উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন আমার ভবিসৎ পরিকল্পনা আছে আমি আমাদের এই ২নং ওর্য়াড কে অন্যান্য ওর্য়াডের চেয়ে সুন্দর করব। 
আমাদের নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সহযোগিতা, আমাদের এলাকায় অনেক উন্নয়ন করতে পারছি। 

আপনারা মেয়র আইভীর জন্য দোয়া করবেন।  আমি আপনাদের সহযোগিতা চাই, আপনারা সহযোগিতা করলে আমাদের ২নং ওর্য়াড কে  একটি আধুনিক ও সুন্দর ওর্য়াড হিসেবে গড়ে তুলতে পারব। 


এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, জালাল আহামেদ, আলী হোসেন ভূইয়া, মাওলনা আমিনুল ইসলাম, মাওলানা আহাম্মদ হোসাইন মজুমদার, হাজী কেরামত আলী, আফসারউদ্দিন, মাইনুদ্দিন মাদবর ও রফিকুল ইসলাম খোকন প্রমূখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন