রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের দোয়া ও মিলাদ মাহফিল
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ০৫:৪৮ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা মিলাদ ও দোয়ার আয়োজন করেন। উপজেলার ভুলতাস্থ গাউছিয়া মার্কেট প্রাঙ্গণে গতকাল শনিবার এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা হাফিজুর রহমান, সোহেল রানা, মোমেন ভুঁইয়া, লিটন সরকার, এনামুল হক, একে বাবু, ইলিয়াছ ভুঁইয়া, জাকির হোসেন, খোকন, ইলিয়াছ মিয়া, খোরশেদ আলম, ফয়সাল, কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবকদল নেতা বাবুল মিয়া, জাহাঙ্গীর, রবেল, তারাব পৌর স্বেচ্ছাসেবকদল নেতা রায়হান মীর, হাজী সেলিম, শাহিন প্রমুখ।
এ সময় বাবুর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা।


