Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে হাত-পা বাঁধা অটো চালকের লাশ উদ্ধার

Icon

আড়াইহাজার প্রতিনিধি 

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ০৩:৫৬ পিএম

আড়াইহাজারে হাত-পা বাঁধা অটো চালকের লাশ উদ্ধার
Swapno

আড়াইহাজারে আসু মোল্লা (৪৫) নামে হাত-পা বাঁধা অবস্থায় এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগষ্ট) সকাল ৯টার দিকে আড়াইহাজার-মদনপুর সড়কের স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকায় একটি বালু মাঠের পাশে পানিতে পড়া থাকা অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে। তিনি সোনারগাও উপজেলার জামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত মালেক মোল্লার ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এর আগে তিনি  ৬ আগস্ট বৃহম্পতিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে অটো নিয়ে বের হন। পরে আর বাড়িতে ফিরেনি। খবর পেয়ে নিহতের ভাই বেনু মোল্লা ঘটনাস্থলে এসে তার ভাইয়ের লাশ শনাক্ত করেন। তিনি জানান, আসু মোল্লা ৬ আগস্ট বৃহম্পতিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে অটো নিয়ে বের হন। পরে আর বাড়িতে ফিরেনি।

তিনি আরো বলেন, ভাইকে না পেয়ে সোনারগাও উপজেলা সহ আড়াইহাজার উপজেলায় নিহতের পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। তার নিখোঁজের পর সোনারগাও থানায় একটি সাধারণ ডাইরেয়ী করা হয়েছিল। লাশটি উদ্ধারের সময় তার মুখে কসটেপ পেঁচানো ছিল। হা-পা বাঁধা অবস্থায় ছিল। ঘটনাস্থলে আশপাশের শতশত উৎসুক জনতা ভিড় করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মনে হচ্ছে দুস্কৃতিকারীরা অন্য কোথাও তাকে শ্বাসরোধে হত্যা করে আড়াইহাজার উপজেলার নির্জন স্থানে ফেলে যায়।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন