বন্দরের সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৩ জন আহত
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ১০:১৮ পিএম
বন্দরের মদনপুর দেওয়ানবাগ কলাবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ঈদের দিন বিকালে সন্ত্রাসীরা একই পরিবারের মহিলাসহ ৩জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে গরু বিক্রির ৬ লাখ ৯০ হাজার টাকা লুটসহ বাড়ি ঘর ভাংচুর করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে পুলিশ এলাকায় প্রবেশ করায় সন্ত্রাসীরা পালিয়ে গেছে। আহতরা হলো রফিক (৫), রিয়া (১৮) ও বৃষ্টি (১৯)। আহতদের মধ্যে রফিককে হাসপতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরের মদনপুর দেওয়ানবাগ কলাবাড়ি এলাকার বশির উদ্দিন মিয়ার ছেলে রফিক মিয়ার ছেলে জসিমের সাথে একই এলাকার জাকারিয়ার ছেলে রুহুল আমিনের পূর্ব বিরোধ চলে আসছিল।
এর সূত্র ধরে জাকারিয়ার ছেলে রুহুল আমিন, রোমান, জোবা, রুবেল, সোলেমান মিয়ার ছেলে রানা, কাউসার, মোজা মিয়ার ছেলে জনি ও রুহুল আমিনের ছেলে আশিকসহ আরো ৬/৭জন মিলে রফিক মিয়ার বাড়িতে হামলা চালিয়ে জসিমকে বাড়িতে না পেয়ে জসিমের পিতা রফিক মিয়াকে কুপিয়ে জখম ও তার পুত্রবধু এবং মেয়েকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।


