Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে সম্পত্তি বিক্রি না করায় কুপিয়ে টাকা ছিনতাই

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ১০:১৫ পিএম

বন্দরে সম্পত্তি বিক্রি না করায় কুপিয়ে টাকা ছিনতাই
Swapno

বন্দরে সম্পত্তি বিক্রি করতে রাজি না হওয়ার জের ধরে নুরে আলম নামে এক ব্যক্তিকে কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ভূমিদস্যু অলিউল্ল্যাহ গং।

 

গত ৫ আগষ্ট বুধবার সকাল ১১টায় বন্দর উপজেলার কামতালস্থ বড়বাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত নূর আলম বন্দর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে  বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামরা নং- ৮(৮)২০। 


জানা গেছে, বন্দর উপজেলার কামতাল এলাকার দুলাল মিয়ার ছেলে নূর আলমকে র্দীঘ দিন ধরে সম্পত্তী বিক্রি করার জন্য প্রচন্ড ভাবে চাপ সৃষ্টি করে আসছে একই এলাকার মৃত হাবু মিয়ার ছেলে অলি উল্ল্যাহ ও তার ছেলে রেজু মিয়া, চাচা আলাউদ্দিন একই এলাকার সবু মিয়ার ২ ছেলে  নুরা মিয়া ও আলিম মিয়া।

 

এতে নূর আলম রাজি না হলে উল্লেখিতরা তাকে বিভিন্ন ভাবে হুমকি দামকি অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় গত ৫ আগষ্ট বুধবার সকালে এর জের ধরে অলিউল্ল্যাহসহ উল্লেখিতরা নূরে আলমকে বেদম ভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ১৬ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয়।    
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন