Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ১০:১১ পিএম

বন্দরে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
Swapno

বন্দরে রাব্বী ওরফে ইয়াছিন (২০) নামে এক মাদকাসক্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৭ আগষ্ট) বিকেল সাড়ে ৫টায় বন্দর থানার শাহীমসজিদস্থ  হাফেজিবাগ এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।

 

রাব্বী তার নিজ ঘরের আড়াঁর সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।  পুলিশ লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। সে ওই এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে।


এ ব্যাপারে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম জানান, আত্মহত্যার কারন জানা যায়নি। তবে কারন জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন