Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে নারী মাদক বিক্রেতা গ্রেফতার

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ১০:১০ পিএম

আড়াইহাজারে নারী মাদক বিক্রেতা গ্রেফতার
Swapno

আড়াইহাজারে সুমাইয়া (২৪) নামে এক নারী মাদক বিকতোকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় মাইনুলের বাড়িতে আভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমাইয়ার স্বামী মাইনুলসহ কয়েকজন পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃত সুমাইয়ার স্বীকারোক্তি মোতাবেক ঘরের ভেতর থেকে একটি প্লাষ্টিকের প্যাকেট হতে ওই ইয়াবা উদ্ধার করে পুলিশ। 


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুমাইয়াসহ পালিয়ে যাওয়া মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্য মাদক বিক্রেতাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন