রূপগঞ্জে বৃক্ষরোপন করলেন ডিসি জসিম উদ্দিন
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৯:৫৪ পিএম
রূপগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মদিন উপলক্ষে দাউদপুর ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার দাউদপুর এলাকায় এ বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) মোঃ জসিম উদ্দিন।
বৃক্ষরোপনে অংশ নিয়েছেন, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ন কবির, ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান সরকার শিপন, সাধারন সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক সেকান্দার আজাদ, আওয়ামীলীগনেতা রাজ্জাক শিকদার, শরিফুল ইসলাম খোকন প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, শেখ কামালের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় জেলা প্রশাসনের উদ্যেগে ১ হাজার ফলজ ও বনজ বৃক্ষরোপন করা হবে।
এরই ধারাবাহিকতা হিসেবে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া মুজিববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় সব উপজেলায় ১ লাখ গাছের চারা রোপন করা হবে।


