Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ 

Icon

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৯:৫০ পিএম

ফতুল্লায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ 
Swapno

ফতুল্লায় পানিবন্দী ৫শ’ পরিবারের প্রত্যেককে ৫ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।

স্থানীয় চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী গুলো প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ইউএনও পানিবন্দী মানুষের ঘরে গিয়ে পৌছে দেন।

শুক্রবার (৭ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংহপুর এলাকায় এ ত্রান বিতরণ করেন।

এদিকে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ৪ টি ইউনিয়নের কয়েক হাজার বাড়ি ঘর পানি ঢুকে যায়। এতে করে মানুষ পানিবন্দী হয়ে পড়ে। কেউ মাছা বেধে ঘরে বসবাস করছে। আবার কেউ অন্য স্থানে গিয়ে আশ্রয় নিয়েছে।

আর ফতুল্লার কাশিপুর ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্দ্যেগ গ্রহন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল।

তিনি সরকারী ত্রানের অপেক্ষায় না থেকে নিজস্ব অর্থায়নে চালসহ শুকনো খাবার বিতরণ সিদ্ধান্ত নেয়। আর সেই ত্রাণ সামগ্রী শুক্রবার বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের উপস্থিতিতে পানিবন্দী প্রায় ৫'শ পরিবারের মাঝে বিতরণ করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার শামীম আহমেদ, ২নং ওয়ার্ড মেম্বার এমদাদুল হক খোকা, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, যুবলীগ নাজমুল হাসেম সাজন, আওয়ামীলীগ নেতা আতাউর রহমান আতা, জুয়েল, সেলিম, ছাত্রলীগ নেতা মাহাবুব সৌরভ, যুবলীগ নেতা মো: শরীফ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন