অয়ন ওসমান ও জাহেরের সুস্থ্যতা কামনায় দুলাল প্রধানের দোয়া
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৯:৪০ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহেরের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের উদ্যোগে বিভিন্ন মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় নাসিক ২৩নং ওয়ার্ডস্থ বায়তুল আমান জামে মসজিদ, ইস্পাহানি বড় জামে মসজিদ,বাগবাড়ি পাঞ্চায়েত জামে মসজিদ,আরসিম জামে মসজিদ,কদম রসুল দরগাহ মসজিদে পুত্র অয়ন ওসমান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহেরের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। দোয়ানুষ্ঠানে বিভিন্ন মসজিদের মুসল্লী ও স্থানীয় গনমান্য ব্যক্তিরা অংশ গ্রহন করেন।


