Logo
Logo
×

নগরের বাইরে

রাজুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৯:৩৮ পিএম

রাজুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
Swapno

রূপগঞ্জ উপজেলায় ব্যবসায়ী রাজু মিয়া হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সন্তান হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান স্বজনরা।

 

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার কায়েতপাড়ার ইছাখালি বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত রাজুর মা রাজিয়া খাতুন, মামা লোকমান হোসেন, স্থানীয় হাবিবুর রহমান প্রমুখ।


মানববন্ধনে স্বজনরা অভিযোগ করে বলেন, পুলিশ সুষ্ঠুভাবে মামলার তদন্ত করছে না। পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে পুলিশকে জানালেও তারা কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না। মামলার অন্যতম আসামি নয়ন ওরফে হাতকাটা নয়নের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।


উল্লেখ্য, গত ১ জুলাই কায়েতপাড়া ইউনিয়নের কোর্টপাড়া এলাকার একটি বিল থেকে উদ্ধার করা হয় রাজু মিয়ার (২১) লাশ। সে সাউন্ড সিস্টেমের ব্যবসা করতো বলে জানান তার পরিবারের লোকজন। এই মামলায় গ্রেফতার রহমত নামের এক আসামি কারাগারে মারা গেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন