সিদ্ধিরগঞ্জ থানার ২ এএসআইসহ প্রত্যাহার ৪
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ১১:২৯ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার ২ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সহ ৪ জনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহারকৃতরা হলেন, সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, কনষ্টেবল আরিফ ও শাহ আলম।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশে তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কারণে এএসআই রফিকুল ইসলাম ও সাইফুল ইসলামসহ ৪ জনকে প্রত্যাহার করা হয়েছে।


